প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদন | শনিবার, ২০২৬ আগস্ট ২৯, ০৮:৩০ অপরাহ্ন
সরকারি হলো আরও এক স্কুল, প্রজ্ঞাপন জারি
সরকারি হলো আরও এক স্কুল, প্রজ্ঞাপন জারি

বগুড়া জেলার গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে 

সরকারি হওয়ায় বদলে গেছে বিদ্যালয়টির নাম। নতুন নাম করণ করা হয়েছে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন গাবতলী পাইলট উচ্চ উচ্চবিদ্যালয়টি ২০২৬ সালের ২৭ আগস্ট থেকে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’ নামে সরকারি করা হলো। প্রচলিত বিধি-বিধানের আলোকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবেন না

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।