প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদন | সোমবার, ২০২৬ আগস্ট ৩১, ০৯:৫২ অপরাহ্ন
কুমিল্লা শাকতলা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লা শাকতলা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬

কুমিল্লা শাকতলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার  বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড শাকতলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শাকতলা উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের (রসায়ন বিভাগের) সহযোগী অধ্যাপক ইয়াছমীন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ তৈয়ব হোসেন

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং  বিএনপির সভাপতি  কাজী মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ জুয়েল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রকি,শাকতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন ও সিনিয়র শিক্ষক তফাজ্জল হোসেন লিটন, বিএনপি নেতা আবুল বাশার,খোরশেদ আলম টিপু,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,  অভিভাবক সহ ২১ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গরা  উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, পুরো ২১ নং ওয়ার্ডের জন্য গর্বের। আগামী দিনেও তারা শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।আগামীতে আরও ভালো ফলাফলের জন্য বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। বিদ্যালয়ের পুরনো বা জরাজীর্ণ কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এবং শিক্ষার্থী সংখ্যার তুলনায় পর্যাপ্ত পরিমাণ শ্রেণীকক্ষ না থাকায় একই শ্রেণীকক্ষে দুই শ্রেণীর ক্লাস নেয়া হয়।বিদ্যালয় প্রাঙ্গণে নতুন ভবন বা অতিরিক্ত রুম তৈরি করার জন্য 
 সরকারি বা বেসরকারি অনুদানের দাবি করেছেন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসা এলাকাবাসী

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।