Saturday, 18 July 2026 | মঙ্গলবার, ২০২৬ জুলাই ০৭, ০৬:৫১ অপরাহ্ন

কুমিল্লা ঈদগাহর মেইন গেইটের সামনে থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন

 কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজনকে গ্রেপ্তার করেছে  কোতয়ালী মডেল থানা পুলিশ।

কোতয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, গত ৬ জুলাই অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. কুতুবউদ্দিনের নেতৃত্বে কুমিল্লা ঈদগাহ মাঠের মেইন গেইটের সামনে পাকা সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মো. সামব্বির আহম্মেদ সিনাল (২০)-এর কাছ থেকে ১০০ পিস, মেরাজ হোসেন (২৪)-এর কাছ থেকে ৫০ পিস এবং মো. নাদিম (১৯)-এর কাছ থেকে আরও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে ট্যাবলেটগুলো জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

কপিরাইট © 2026 jibonkantho.com