Tuesday, 01 September 2026 | বৃহস্পতিবার, ২০২৬ Jun ১৮, ০৮:১০ অপরাহ্ন

শাহজালাল মাজারের দানের ডেকে সিলগালা করলো প্রশাসন
নিজস্ব প্রতিবেদন

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ডেকে সিলগালা করেছে প্রশাসন। এ সময় নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে প্রশাসন।মাজারে আসা ভক্তদের দানের হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে আড়ালে থাকা আয়-ব্যয়ের হিসাবে নজরদারি বাড়াতে মাজারের দানের ডেকগুলোতে (ডেকচি) সিলগালা করে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স বসানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে পুরাতন দানবাক্স সিলগালা ও নতুন দানবাক্স স্থাপন করা হয়।  

এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্ব জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সিলেট সিটি কর্পোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন, ওয়াক্ফ এস্টেট, ইসলামিক ফাউন্ডেশন ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় অস্পষ্টতা ও নির্ভরযোগ্য হিসাবপত্রের ঘাটতির বিষয়টি সামনে আসে। এরপর আয়-ব্যয়ের হিসাব ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, নিয়মিত অডিট এবং নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালনার বিষয়ে মতামত দেয়া হয়।
 
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, আগামী এক মাস জেলা প্রশাসনের সমন্বয়ে ওয়াক্ফ এস্টেট ও মাজার কর্তৃপক্ষ যৌথভাবে এ হিসাব সংরক্ষণ করবে। এ সময়ের মধ্যে দানের উৎস, ব্যয়ের খাত এবং প্রশাসনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

কপিরাইট © 2026 jibonkantho.com