Saturday, 18 July 2026 | বুধবার, ২০২৪ জুলাই ১০, ০১:৫৩ অপরাহ্ন

মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ


চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন তুলাতলি এলাকার একটি ময়লার ভাগাড় থেকে মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে ভ্রূণটি উদ্ধার করে বলে জানান উপ পরিদর্শক (এসআই) আবুল হোসেন।
পরে স্থানীয়দের সহায়তায় সেটি কবর দেওয়া হয়।  

আবুল হোসেন বাংলানিউজকে জানান, একটি মানবভ্রূণ উদ্ধার করা হয়।
এটি সুরতহাল করার মতো অবস্থায়ও ছিল না। ভ্রুণটির ওজন এক কেজির মতো হবে। অবৈধ গর্ভপাতের পর ভ্রূণ ভাগাড়ে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
 
এর আগে চলতি বছরের ১৪ মে পূর্ব নাছিরাবাদ আপন নিবাসের ফটকের সামনে ময়লার ভাগাড় থেকে দুটি মানবভ্রূণ উদ্ধার করা হয়

কপিরাইট © 2026 jibonkantho.com