Saturday, 18 July 2026 | রবিবার, ২০২৪ মে ২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দুপুর ১২টা থেকে সকল ফ্লাইট বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপৎসংকেত দেখাতে হবে। মহাবিপৎসংকেত দেখাতে বলার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের ওই কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কপিরাইট © 2026 jibonkantho.com