Saturday, 18 July 2026 | শুক্রবার, ২০২৬ Jun ২৬, ০৭:৪৮ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব - মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদন

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস হবে না,কুমিল্লায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবসে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না? সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার করলে কেউ হয়তো অখুশি হবে এমন চিন্তা থাকলে চলবে না।

তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা করুন। ডিসি সাহেব, এসপি সাহেব আপনারা যদি পারেন ব্যবস্থা নিন। না হলে বাকিটা আমি দেখব।

তিনি আরও বলেন, প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ করব।

জেলা পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকুকে উদ্দেশ্য করে বলেন, মার্ডার মামলা, মাদক মামলার আসামি কি করে জামিন পায়? এ বিষয়ে আপনারা কঠোর হন।

কুমিল্লা জেলা প্রশাসক মু, রেজা হাসানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবি সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর প্রসিকিউটর এডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেল সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

কপিরাইট © 2026 jibonkantho.com