পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেন বীর প্রতীকের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ।২০০৬ সালে ২৫ জুন নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি আকস্মিক মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর আয়োজনে কান্দিরপার কেন্দ্রীয় জামে মসজিদে
অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন এবং গভীর শ্রদ্ধা জানান এবং শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
বীর প্রতীক আকবর হোসেন ১৯৪১ সালের ১৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ২০০৬ সালের ২৫ জুন মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অন্যতম প্রতিষ্ঠাতা রাজনীতিবিদ । তিনি নৌপরিবহন মন্ত্রী , পরিবেশ ও বন মন্ত্রী এবং পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি ৫ বার বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ছিলেন।
সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর আকবর হোসেন রাজনীতিতে জড়িত হন এবং ১৯৭৪ সালের জানুয়ারিতে ইউনাইটেড পিপলস পার্টি (ইউপিপি) গঠনে সহায়তা করেন। তিনি ইউপিপির সহ-সভাপতি হন।
আকবর হোসেন ১৯৭৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ছিলেন। এ সময় জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। তিন বিঘা করিডর, ফারাক্কা ও চাকমা সমস্যা সমাধানে গঠিত কমিটির সদস্য ছিলেন তিনি।
তিনি ১৯৯৩ সালের অক্টোবরে বন ও পরিবেশ মন্ত্রী এবং ২০০১ সালের ১০ অক্টোবর নৌ-পরিবহণ মন্ত্রীর দায়িত্ব পান।
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।