বিশ্বকাপ ফুটবল নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ভবিষ্যদ্বাণী ও বিতর্কিত দাবি। জার্মানির অর্থনীতিবিদ জোয়াখিম ক্লেমেন্টের বলেছিলেন, ব্রাজিলকে হারাবে জাপান। নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে। কিন্তু হয়েছে উল্টোটা। ব্রাজিল শেষ ষোলোয় চলে গেছে। নকআউটের শুরুতে বিদায় নিয়েছে ডাচরা। জার্মান অর্থনীতিবিদ জোয়াখিম ক্লেমেন্টের ভুল ভবিষ্যদ্বাণীর পর এবার আলোচনায় ঘানার এক ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ব্যক্তিত্বের মন্তব্য।
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে অভিশাপ দিয়ে আলোচনায় আসা ঘানার সেই ওঝা নানা কোয়াকু বনসাম এবার নতুন ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর দাবি কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে মেসির আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের ম্যাচে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দিয়ে সম্প্রতি ভাইরাল হন এই ঘানাইয়ান ওঝা।
তখন তিনি বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।’
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।