প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদন | রবিবার, ২০২৬ Jun ২১, ০৬:৫৮ অপরাহ্ন
কুমিল্লা বিসিক শিল্প নগরীতে অনুমোদনহীন ২১ ধরনের ওষুধ জ/ব্দ, মালিক আটক
কুমিল্লা বিসিক শিল্প নগরীতে অনুমোদনহীন ২১ ধরনের ওষুধ জ/ব্দ, মালিক আটক
কুমিল্লায় কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ওষুধ জব্দ, মালিক আটক

কুমিল্লা বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় অভিযান চালিয়ে ২১ পদের ওষুধ অনুমোদনহীনভাবে ওষুধ তৈরির অভিযোগ পেয়েছে প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিককে আটক করা হয়েছে।

শনিবার রাতে মর্ডান ড্রাগ নামে ওই কারখানায় অভিযান চালানো হয় বলে অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফাইয়াজ খান জানান।

প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির মাত্র দুটি ওষুধ তৈরির অনুমতি আছে। কিন্তু ২১ পদের ওষুধ সেখান থেকে জব্দ করা হয়েছে। এর মধ্যে শিশুদের ওষুধও রয়েছে।

প্রতিষ্ঠানটির মালিক জুবায়ের ইসলাম নিজেই ওষুধ তৈরি করতেন। কোনো টেকনিশিয়ান ছিল না। সেখানে একজন শিক্ষানবিশ কেমিস্টকে পাওয়া গেছে। এসব ওষুধ দেশের বিভিন্ন স্থানে ডিলারের মাধ্যমে বিক্রয় করা হত।

কুমিল্লা ঔষধ প্রশাসনের অফিস সহকারী শাহ আলম সরকার বলেন, জব্দ করা তালিকায় কয়েকটি বিদেশি ওষুধ রয়েছে। ওষুধগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মানবদেহের জন্য ক্ষতিকর। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কারখানার মালিক জুবায়ের ইসলাম বলেন, “১৫টি ওষুধ তৈরির অনুমতি নেই। হারবাল কাঁচামাল ব্যবহার করে এসব ওষুধ তৈরি করা হত।”

অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম সুলতানা হাসান মাহমুদ, কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।