দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ মোট ছয়টি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
বুধবার (৩ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৬ সালের ২৪তম সিসিজিপি সভায় এসব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকের অ্যাজেন্ডায় পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের মোট সাতটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি নিয়মিত প্রস্তাব এবং একটি বিবিধ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রত্যাহার করে নেয়। প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এলএনজি আমদানির দু’টি পৃথক প্রস্তাবের অনুমোদন পেয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, বৈঠকের অ্যাজেন্ডায় পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের মোট সাতটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি নিয়মিত প্রস্তাব এবং একটি বিবিধ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রত্যাহার করে নেয়। প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এলএনজি আমদানির দু’টি পৃথক প্রস্তাবের অনুমোদন পেয়েছে।
সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার আওতায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ২০২৬ সালের স্বল্পমেয়াদি চাহিদা পূরণের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক এসওসিএআর ট্রেডিং এসএ থেকে সরাসরি দুই কার্গো এলএনজি আমদানি করবে। এ ক্রয়ের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে (জেকেএম+০.১২৫) মার্কিন ডলার/এমএমবিটিইউ।
এছাড়া বিবিধ এজেন্ডা-১-এর আওতায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ (আরএফকিউ-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।