Saturday, 18 July 2026 | সোমবার, ২০২৬ Jun ১৫, ০৬:১১ অপরাহ্ন

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর ৩য় সভা
নিজস্ব প্রতিবেদন

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং এডভোকেট শিমুল বিশ্বাস এমপি উপস্থিত ছিলেন।

ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্দেশে এটি ছিল তৃতীয় বৈঠক।

কপিরাইট © 2026 jibonkantho.com