প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদন | শনিবার, ২০২৬ Jun ২৭, ১১:৪০ পূর্বাহ্ন
কুমিল্লায় রেস্টুরেন্টে শিশুসন্তান রেখে চলে গেল বিদেশি পরিবার
কুমিল্লায় রেস্টুরেন্টে শিশুসন্তান রেখে চলে গেল বিদেশি পরিবার
পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয়

কুমিল্লা সদর দক্ষিণ পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে গেছেন বলে ধারণা করছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ । এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করা হয়েছে বলে জানান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন ।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর জাইতুন রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে ।

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদেশি পরিবারটি প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করছেন । এ সময় তারা গল্প-আড্ডায় মেতে ছিলেন। যাওয়ার সময় ভুলক্রমে বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতরে ফেলেই চলে যায় পরিবারটি।

জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, ‘আমরা এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করেছি । বাচ্চাটি বর্তমানে আমাদের রেস্টুরেন্টে আছে । পরিবারটিকে ফিরে পেতে সবার সহযোগিতা চাইছি ।‌ বাচ্চাটির বয়স দেড় থেকে দুই বছর । সে কোনো কথা বলে না এবং নাম বলতে পারে না ।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রকিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।‌

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।