পার্সটুডে- লার্ক দ্বীপে মার্কিন সন্ত্রাসী বাহিনীর সামরিক আগ্রাসন এবং ইরানের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে: আত্মরক্ষার জন্য শক্তিশালী ইরানি সশস্ত্র বাহিনী জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর আঘাত হেনেছে, যে ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনে ব্যবহৃত হয়েছিল।
এই বিবৃতিতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লার্ক দ্বীপে (ইরানের দক্ষিণে) মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে, যা জাতিসংঘ সনদের ২ নং অনুচ্ছেদের ৪ নং ধারার সুস্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয় আগ্রাসনকারীকে জবাবদিহিতার আওতায় আনার দায়িত্বের কথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে স্মরণ করিয়ে দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে: ইরান জাতিসংঘের মহাসচিব, নিরাপত্তা পরিষদের সভাপতি এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে চলমান নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশকারী সকল সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, এই অঞ্চলের নৌপথের নিরাপত্তাহীনতার একমাত্র কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবৈধ ও আগ্রাসী কর্মকাণ্ড, যা গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আক্রমণের মাধ্যমে শুরু হয়েছিল এবং গত ৬ মাস ধরে নৌ অবরোধসহ অন্যান্য উস্কানিমূলক ও হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন রূপে অব্যাহত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে দ্বিধা করবে না এবং শত্রুর যেকোনো সামরিক আগ্রাসনের যথাযথ ও চূড়ান্ত জবাব দেবে।
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।