জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ , বর্ণাঢ্য র্যালি, সংবর্ধনা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকালে ১০ টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো: আনিসুজ্জামান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তারা সহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই যোদ্ধা, জুলাই পরিবারের সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।