Saturday, 18 July 2026 | সোমবার, ২০২৬ Jun ২২, ০৪:৪১ অপরাহ্ন

মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদন

মালয়েশিয়ায় দুইদিনের সফর শেষ করে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ান শহরের উদ্দেশে রওনা হন।এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেছেন। দালিয়ানে দুইদিন কর্মব্যস্ত কর্মসূচিতে থাকবেন।

এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।’

দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায় কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান।

এ সময় উপস্থিত ছিলেন কুয়ালা লামপুরে বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা।

কপিরাইট © 2026 jibonkantho.com