Saturday, 18 July 2026 | বুধবার, ২০২৬ Jun ১৭, ০৯:২৯ পূর্বাহ্ন

বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক, মেসির ও প্রথম হ্যাটট্রিক
নিজস্ব প্রতিবেদন

বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিক।আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মাইলফলকে ভাগ বসালেন লিওনেল মেসি। এর আগে ১৬ গোল করে এ রেকর্ড করেছিলেন মিরোস্লাব ক্লোসা। অথবা এভাবেও বলা যায়, বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। দু'টোই সত্য।

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ষষ্ঠ আসর খেলার রেকর্ড গড়লেন তিনি।এছাড়াও বিশ্বকাপে জার্মান স্ট্রাইক মেশিন মিরেস্লাভ ক্লোসার কথা মনে আছে নিশ্চয়ই! তার করা সর্বোচ্চ গোলের রেকর্ডও স্পর্শ করলেন লিও। এই হ্যাট্রটিকের মধ্য দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। 

আরেকটু আগেই হ্যাটট্রিকটা পেতে পারতেন মেসি। আলজেরিয়া গোলরক্ষস লুকা জিদান দারুণ দক্ষতায় শট ঠেকিয়েছেন তার। তবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাকে বেশিক্ষণ আটকে রাখা গেল না। ৭৬ মিনিটে বক্সের বাইরে থাকা মাটি কামড়ানো জোরালো শটে আর্জেন্টিনা ও নিজের তৃতীয় গোলটি করলেন মেসি। যা বিশ্বকাপের সর্বোচ্চ ২৭তম ম্যাচ খেলতে নেমে তার প্রথম হ্যাটট্রিক।

এদিকে, ক্লাসিক রোনালদো নাজারিও'র ১৫ গোলের রেকর্ডও ছাড়িয়ে গেলেন লিও। হ্যাটট্রিকের পরই ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে ‘স্ট্যান্ডিং অভেশন’ দেয় গ্যালারিতে থাকা আর্জেন্টাইন ভক্তরা। 

কপিরাইট © 2026 jibonkantho.com