Saturday, 18 July 2026 | বুধবার, ২০২৬ জুলাই ০৮, ০৫:৩৭ অপরাহ্ন

দিনাজপুরে প্রেমিকার মৃত্যুর পর প্রেমিকের আত্মহত্যা!
নিজস্ব প্রতিবেদন

দিনাজপুরের বোচাগঞ্জে এক কিশোরীর আত্মহত্যার কয়েক ঘণ্টার মধ্যেই তার প্রেমিক বলে পরিচিত এক কিশোরও আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোচাগঞ্জ উপজেলার শ্রীমহন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে প্রিয়া রানী দাস (১৪) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

স্থানীয়দের দাবি, প্রিয়ার সৎকার চলাকালে দূর থেকে ঘটনাটি দেখছিলেন কাকন রায় (১৭)। পরে দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদীর তীরসংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, কাকন ও প্রিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। প্রিয়ার মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই কাকন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কপিরাইট © 2026 jibonkantho.com