Saturday, 18 July 2026 | সোমবার, ২০২৬ Jun ২২, ১০:০০ অপরাহ্ন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত
নিজস্ব প্রতিবেদন

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ প্রথম আলোকে জানিয়েছেন, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার মিরপুর থেকে ৭ কিলোমিটারের মধ্যে বলে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানিয়েছেন।

কপিরাইট © 2026 jibonkantho.com