Saturday, 18 July 2026 | বুধবার, ২০২৬ Jun ১৭, ০৪:৪৫ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডিএনসিসিতে ১৭৮ পদে বড় নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
নিজস্ব প্রতিবেদন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ থেকে ১৬ গ্রেডের ১০ ক্যাটাগরির ১৭৮টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ জুন এ আবেদন শুরু হয়ে চলবে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত।

চাকরির বিবরণ

১. পদের নাম : স্বাস্থ্য পরিদর্শক

পদসংখ্যা : ৮
বেতন স্কেল ও গ্রেড : ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড–১১)

২. পদের নাম : রেভিনিউ সুপারভাইজার

পদসংখ্যা : ১৫
বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৩. পদের নাম : ওয়ার্ড সচিব

পদসংখ্যা : ১৬
বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৪. পদের নাম : মশক নিয়ন্ত্রণ পরিদর্শক

পদসংখ্যা : ৭
বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৫. পদের নাম : ভেটেরিনারি পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক

পদসংখ্যা : ১৮
বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৬. পদের নাম : পরিচ্ছন্নতা পরিদর্শক

পদসংখ্যা : ২৬
বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৭. পদের নাম : ইপিআই সুপারভাইজার

পদসংখ্যা : ১০
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৮. পদের নাম : স্প্রেম্যান সুপারভাইজার

পদসংখ্যা : ৩৪
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৯. পদের নাম : বাতি পরিদর্শক

পদসংখ্যা : ১৫
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১০. পদের নাম : লেজারকিপার

পদসংখ্যা : ২৯
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

বয়সসীমা

১৭ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ নম্বর পদ : ১৬৮ টাকা (সার্ভিস চার্জ, ভ্যাটসহ)

২ থেকে ১০ নম্বর পদ : ১১২ টাকা (সার্ভিস চার্জ, ভ্যাটসহ)

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৮ জুন ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১৭ জুলাই ২০২৬, বিকেল ৪টা।

কপিরাইট © 2026 jibonkantho.com