Thursday, 03 September 2026 | বুধবার, ২০২৬ আগস্ট ০৫, ০৫:৫৯ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)'র শ্রদ্ধাঞ্জলি
নিজস প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)'র পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

এ সময় পুলিশ কমিশনার মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জাতির জন্য তাঁদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

কপিরাইট © 2026 jibonkantho.com