প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদন | মঙ্গলবার, ২০২৬ আগস্ট ১৮, ০৮:২১ পূর্বাহ্ন
কুমিল্লায় ১৪ কেজি গাঁজা,১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ পিস ইয়াবা সহ ৪ জন গ্রেপ্তার
কুমিল্লায় ১৪ কেজি গাঁজা,১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ পিস ইয়াবা সহ ৪ জন গ্রেপ্তার
১৪ কেজি গাঁজা,১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ পিস ইয়াবা সহ ৪ জন গ্রেপ্তার

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১৪ কেজি গাঁজা, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার-০৪ এবং আসামীকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ দিনের সাজা প্রদান।

গত (১৬ আগষ্ট ) কুমিল্লা কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মো. তৌহিদুল আনোয়ার এর নির্দেশে কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক পৃথক  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১। কোতয়ালী মডেল থানাধীন ০৬নং জগন্নাথপুর ইউপিস্থ বারপাড়া সাকিনের রোকেয়া হাসপাতাল সংলগ্ন বন্ধু সার্ভিস সেন্টার নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামী মোঃ মানসু মিয়া (৭০), ২। ০৬ নং জগন্নাথপুর ইউনিয়নস্থ বিবির বাজার উইলেন্ট ইন্ড্রাস্ট্রিয়াল জোন এর সামনে পাকা রাস্তার উপর হতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ আসামী দিলীপ সাহা ৩। ০৫ নং পাঁচথুবী ইউপিস্থ জালুয়াপাড়া টু রাচিয়াগামী রাস্তার পাঁচথুবী ইউনিয়ন পরিষদের পূর্ব দিকে তিন রাস্তার মোড় কালভার্ট সংলগ্ন পাকা রাস্তা হইতে ০৪ কেজি গাঁজা উদ্ধার সহ আসামী মোঃ রাফি ৪। অত্র থানাধীন নন্দির বাজার এলাকা হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার সহ আসামী সাগর চন্দ্র দাস কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীদ্ধয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। 

এছাড়াও অদ্য ১৭/০৮/২৬ ইং তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে  মাদক সংক্রান্তে বিভিন্ন অপরাধে আসামী ১। মোঃ কাইয়ুম ভূইয়া, পিতা-আব্দুল হান্নান ভূইয়া, সাং-বিজোড়,  ২। মোঃ ফিরোজ হোসাইন, পিতা-মানিক মিয়া, ৩। বিল্লাল হোসেন, পিতা-মৃত কালু মিয়া, উভয় সাং-বিষ্ণপুর, ৪। মোঃ চারু মিয়া, পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-চাঁনপুর, সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে, ধৃত আসামীদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪র্থ আদালত, কুমিল্লায় মোবাইল কোর্ট করার নিমিত্তে আইনগত প্রক্রিয়ায় সোপর্দ করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় ধৃত আসামীদের কে ১৫ (পনের) দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।