প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদন | রবিবার, ২০২৬ Jun ১৪, ১০:১১ অপরাহ্ন
একই দিনে ক্রিকেট-ফুটবলে জয় পেল অস্ট্রেলিয়ার
একই দিনে ক্রিকেট-ফুটবলে জয় পেল অস্ট্রেলিয়ার

 বিশ্বকাপ ২৬ আজ তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, একই দিনে, বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া। এটি অস্ট্রেলিয়ানদের জন্য স্মরণীয় দিন হয়ে থাকবে।

ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে, শুরু থেকেই তুরস্ক আক্রমণাত্মক ফুটবল খেলে অস্ট্রেলিয়াকে চেপে ধরার চেষ্টা করছিল। কিন্তু ম্যাচের ২৭ মিনিটে তুরস্কের আক্রমণ রুখে দিয়ে এক অবিশ্বাস্য পাল্টা আক্রমণে মেতে ওঠে অস্ট্রেলিয়া। মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে বল নিয়ে ছিটকে যান নেস্তরি ইরানকুন্ডা। তুরস্কের রক্ষণভাগকে বুড়ো আঙুল দেখিয়ে নিখুঁত এক শটে বল জালে জড়িয়ে অস্ট্রেলিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও যখন তুরস্ক গোলের জন্য হন্যে হয়ে লড়ছিল, ঠিক তখনই আবারও পাল্টা আক্রমণের পুরোনো চেনা কৌশলে আঘাত হানে অস্ট্রেলিয়া। ম্যাচের ৭৫ মিনিটে গোলপোস্ট থেকে প্রায় ২০ গজ দূরে বল পান মিডফিল্ডার কনর মেটকাফ। দূরপাল্লার এক দর্শনীয় জাদুকরী শটে তুরস্কের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি।

অন্যদিকে, সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে বাংলাদেশকে এক উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। এর আগে, ব্যাট করে ২৭৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে, শেষ ওভারে এক উইকেট হাতে রেখেই ম্যাচ জেতে অজিরা। 

 

 

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।