প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদন | রবিবার, ২০২৬ Jun ১৪, ১১:৩৬ পূর্বাহ্ন
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফনের সময় জানাল ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফনের সময় জানাল ইরান
আলি খামেনির দাফনের সময় জানাল ইরান

৯ জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে জানাজার পর খামেনিকে সেখানে দাফন করা হবে।ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের সময় জানিয়েছে দেশটি।সূত্র: আল জাজিরা

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আলি খামেনির জানাজা জুলাই মাসে শুরু হবে। ৪ ও ৫ জুলাই তেহরানে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই কোমে জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে ৯ জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে আরেকটি জানাজার পর খামেনিকে সেখানে দাফন করা হবে।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা চালায়। এ সময় নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।