Saturday, 18 July 2026 | শুক্রবার, ২০২৬ Jun ১২, ১১:৫০ পূর্বাহ্ন

আজকেও আছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদন

বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবারের মতো  তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিনটি দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোয় মেক্সিকো সিটি, কানাডায় টরন্টো ও যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলস।  

গতকাল (১১জুন ২৬) বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মেক্সিকোর ঐতিহ্য ও ইতিহাসের অতীত ইতিহাস এবং শিকড়কে তুলে ধরে এক চমৎকার নৃত্য ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে । বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ এর দিকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। 

কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার রাতে। টরন্টোর টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক হয়ে কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। এই ম্যাচ দিয়েই কানাডায় পর্দা উঠবে বিশ্বকাপের এবং তার আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (১৩জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। পরে সকাল সাতটায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা।

২০১০ বিশ্বকাপে শাকিরা ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে অমরত্ব আদায় করে নেওয়ার পর থেকেই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়। যদিও ’৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ডায়ানা রসের পেনাল্টি কিক বেশ সাড়া ফেলেছিল; কিন্তু শাকিরা ১৬ বছর আগের আসরে উদ্বোধনীতে যে মাদকতা উপহার দিয়েছিলেন, সেই মোহ আজও অনেকের ভাঙেনি।

বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত এই মেগা আয়োজন সরাসরি উপভোগ করতে পারবেন। যুক্তরাষ্ট্রের দর্শকরা ফক্স স্পোর্টস, টেলেমুন্ডো এবং টুবি অ্যাপের মাধ্যমে বিনামূল্যে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচগুলো দেখতে পাবেন। কানাডায় সিটিভি ও টিএসএন এবং মেক্সিকোতে টেলেভিসা ও টিভি আজতেকা এই অনুষ্ঠান সম্প্রচার করবে। এ ছাড়া যুক্তরাজ্যে বিবিসি এবং আইটিভিতে খেলা দেখা যাবে। স্টেডিয়ামগুলোতে প্রায় দুই লাখ দর্শকের উপস্থিতির পাশাপাশি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল উৎসবের সূচনা প্রত্যক্ষ করবেন।

বাংলাদেশে বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি নিউজ চ্যানেল সময় টেলিভিশন। এর পাশাপাশি ফুটবলপ্রেমীরা খেলা দেখতে পারবেন রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস-এর পর্দায়। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম (জোট) সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে।

কপিরাইট © 2026 jibonkantho.com