প্রতিবেদক - নিজস্ব প্রতীবেদন | শুক্রবার, ২০২৬ সেপ্টেম্বর ০৪, ০৮:২৬ পূর্বাহ্ন
বাথরুমে ৬ টা বন্ধ আছে ৫ মানুষ হাগে কথায় - কুমিল্লা মেডিক্যাল কলেজে হসপিটাল
বাথরুমে ৬ টা বন্ধ আছে ৫ মানুষ হাগে কথায় - কুমিল্লা মেডিক্যাল কলেজে হসপিটাল
সংগৃহি ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে পরিদর্শন — রোগীর সেবার মান নিশ্চিত করতে কঠোর তদারকি

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

পাশাপাশি হাসপাতালের রোগীদের জন্য পরিবেশিত খাবারের মান সরেজমিনে যাচাই করেন। হাসপাতালের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্নতা, অপরিষ্কার টয়লেটসহ কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ও তাঁর নজরে আসে।

রোগীর চিকিৎসার পাশাপাশি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক হাসপাতাল পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি—এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

মানুষের চিকিৎসাসেবা কোনো দয়া নয়—এটি মানুষের অধিকার।
আর সেই অধিকার নিশ্চিত করতে নিয়মিত তদারকি, জবাবদিহিতা ও কার্যকর পদক্ষেপই হতে পারে একটি উন্নত স্বাস্থ্যসেবার ভিত্তি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।