পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া এলাকার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৮। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) গভীর রাতে পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল দুমকী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এ মাদক উদ্ধার করে।
র্যাব জানায়, ঢাকা হতে পিকআপে করে অসাধু মাদক ব্যবসায়ী চক্র অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাবের একটি আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নেয় এবং চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে।
র্যাবের চেকপোস্ট দেখে অপরাধী চক্র দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব ও তাদের পিছু ধাওয়া করে দুমকি গামী রাস্তার আঙ্গারিয়া বাজারস্থ আঙ্গারিয়া ব্রিজে পিকআপটিকে চালকবিহীন অবস্থায় পায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গাড়ির ড্রাইভারসহ আরও দুই ব্যক্তি গাড়িটি রেখে পালিয়ে যায়। এরপর পিকআপটিতে তল্লাশি করে বডির নীচে চেসিসের ফাঁকা যায়গার মধ্যে রক্ষিত টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে পটুয়াখালী দুমকি থানায় আসামিদের বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা ও এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল এর এ কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।