অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর কাল প্রথম টি-২০তে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ।
বুধবার (১৭ জুন) তিন ম্যাচ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুদল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিনই বাংলাদেশ শিবিরে লেগেছে ইনজুরির ধাক্কা। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে চলাকালীন চোট পেয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তার এই ইনজুরি শঙ্কায় ব্যাক-আপ ব্যাটার হিসেবে হুট করেই টাইগার স্কোয়াডে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে। এছাড়া স্কোয়াডের আরেক তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন।
টপ-অর্ডারের এই জোড়া ধাক্কার পরও অবশ্য খুব একটা চিন্তিত নয় স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। দলের প্রধান কোচ ও নির্বাচকদের মতে, স্কোয়াডে পর্যাপ্ত বিকল্প রয়েছে। বরং সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে যেভাবে ব্যাকফুটে ঠেলে সিরিজ জেতা হয়েছে, সেই আত্মবিশ্বাসকেই টি-টোয়েন্টিতে কাজে লাগাতে মরিয়া চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।