প্রতিবেদক - কামরুল হাসান : ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার, ২০২৪ জুলাই ১০, ১২:৪৬ অপরাহ্ন
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের তিনদিন পর আহত  আব্দুল বারেক (৭০)  নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । এই ঘটনায় আহত রাসেল  নামে (২০) এক যুবক চিকিৎসাধীন।

রবিবার(০৭ জুলাই)  সকাল সাড়ে নয়টায় দাঁতমারা ইউপির ইসলামপুর নামক স্থানে  দুর্ঘটনায় আজ ভোর চারটায় চমেকে মৃত্যুর ঘটনা ঘটে।

আব্দুল বারেক (৭০) ও মোঃ জালালের ছেলে  রাসেল (২০) নিচিন্তা ৩ নং ওয়ার্ড হারুন মার্কেট এলাকার বাসিন্দা।

জানা যায়, রবিবার সকালে হেয়াকো বাজার থেকে প্রয়োজনীয়  কাজ সেরে বাড়িতে ফেরার পথে আব্দুল বারেক ও রাসেল মোটর সাইকেল দুর্ঘটনার শিকার হয় ইসলামপুর নামক স্থানে।
এই ঘটনায় দুইজনই মারাত্মক আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে  চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হলে আব্দুল বারেক (৭০) বুধবার  ভোর চারটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে, অন্যদিকে আহত রাসেল চিকিৎসাধীন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ পারভেজ জানান , সড়ক দুর্ঘটনায় আমার ওয়ার্ডের বৃদ্ধ আব্দুল বারেক মারা গিয়েছে শুনেছি

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।