Saturday, 18 July 2026 | রবিবার, ২০২৬ Jun ২১, ০৭:০৬ অপরাহ্ন

কুমিল্লাজুড়ে আলোচিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদন

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত এগ্রো ফার্মের...

কুমিল্লার আলোচিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া উট ‘রাজস্থানি সুলতান’ কোরবানির পশুর হাটে বিক্রি না হওয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। উটটি জবাই করে কেজি দরে মাংস বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে উটটির মালিক জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ভারতের রাজস্থান থেকে আনা ব্যতিক্রমী এই উটটি কুমিল্লা নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি এগ্রো ফার্মে রাখা হয়েছিল। বিশাল আকৃতি ও আকর্ষণীয় গঠনের কারণে শুরু থেকেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ‘সুলতান’। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী উটটি দেখতে ফার্মে ভিড় করতেন। অনেকেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে অল্প সময়েই এটি ব্যাপক আলোচনায় আসে।

মালিকপক্ষ প্রথমে উটটির দাম নির্ধারণ করেছিল ৩২ লাখ টাকা। তবে কোরবানির মৌসুমজুড়ে নির্ধারিত দামে কোনো ক্রেতা না পাওয়ায় শেষ পর্যন্ত উটটি বিক্রি করা সম্ভব হয়নি।

এ অবস্থায় উটটি জবাই করে মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিক জুয়েল আহমেদ জানান, আগামী ১০ জুলাই থেকে ‘সুলতান’-এর মাংস বিক্রি শুরু হবে। প্রতি কেজি মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

তিনি বলেন, বিদেশ থেকে উট সংগ্রহ, দেশে আনা, পরিবহন ও দীর্ঘদিনের পরিচর্যায় উল্লেখযোগ্য ব্যয় হয়েছে। এসব খরচ বিবেচনায় নিয়েই মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে।

কপিরাইট © 2026 jibonkantho.com